ভিয়েনা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

করোনায় বিশ্বে মৃত্যু ৩৯ লাখ ৩৬ হাজার, আক্রান্ত ১৮ কোটি ১৭ লাখ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • ১৪১ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট : বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৯ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে। একইসঙ্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১৭ লাখের বেশি মানুষ।

বুধবার (৩০ জুন) সকাল পর্যন্ত জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১৭ লাখ ৪৪ হাজার ৩৯৯ জন এবং মারা গেছেন ৩৯ লাখ ৩৬ হাজার ৪৬৩ জন।

রিপোর্টে বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৩৬৩ জন এবং মারা গেছেন ছয় লাখ চার হাজার ৪৩৬ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি তিন লাখ ১৬ হাজার ৮৯৭ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৯৭ হাজার ৬৩৭ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৩০৫ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ১৫ হাজার ৯৮৫ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার ভ্যাকসিন নিয়েছেন ২৯৯ কোটি ৯২ লাখ ২১ হাজার ১৩৮ জন।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ হাজার ৩৮৮ জন এবং মোট শনাক্ত হয়েছেন নয় লাখ চার হাজার ৪৩৬ জন।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনায় বিশ্বে মৃত্যু ৩৯ লাখ ৩৬ হাজার, আক্রান্ত ১৮ কোটি ১৭ লাখ

আপডেটের সময় ০৩:৩৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১