ভিয়েনা ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার

করোনায় এখন পর্যন্ত বিশ্বে মারা গেছে প্রায় ২০ লাখ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • ৩০০ সময় দেখুন

নিউজ ডেস্ক: সারা বিশ্বে করোনায় মোট মৃত্যু ১৯ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ৯ কোটি ২০ লাখ ৫৯ হাজারের বেশি। এদিকে, ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছেন রেকর্ড সংখ্যক চার হাজার তিনশ’ জন।

যুক্তরাষ্ট্রের পরিস্থিতির অবনতির জন্যে করোনার নতুন ধরনের স্ট্রেইনকে দায়ি করেছেন মার্কিন কর্তৃপক্ষ। করোনার সংক্রমণ ঠেকাতে তাই নতুন নিয়ম চালু করেছে দেশটি। অন্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে ঢুকতে হলে যে কাউকে অবশ্যই কোভিড নেগেটিভ সনদ দেখাতে হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। এদিকে, বুধবার থেকে  ইন্দোনেশিয়ায় শুরু হয়েছে চীনা করোনা টিকা সাইনোভ্যাকের প্রয়োগ। তবে

গণটিকাদান কর্মসূচিতে ১৮ থেকে ৬৯ বছরের কর্মক্ষম জনগোষ্ঠীকে প্রাধান্য দেওয়ার যে কৌশল নেয়া হয়েছে, তার নিন্দা করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, ব্রাজিলের এক গবেষণা বলছে, চীনা সাইনোভ্যাকের টিকা মাত্র ৫০ দশমিক চার ভাগ কার্যকর। এছাড়া, নির্বাচনের ঠিক দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়েছেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রাবেলা ডি সুজা। দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে সোমবার এ তথ্য জানানো হয়।

নিউজ ডেস্ক/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনায় এখন পর্যন্ত বিশ্বে মারা গেছে প্রায় ২০ লাখ

আপডেটের সময় ০৬:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১