ভিয়েনা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করলেন সাকিব আল হাসান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • ১১০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই তারকা ক্রিকেটার।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যার দিকে ধানমন্ডির দলীয় কার্যালয়ে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে এমপি পদে লড়তে গত শনিবার (১৮ নভেম্বর) মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র কেনেন সাকিব আল হাসান। পরে গত মঙ্গলবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়নপত্রগুলো নিজ হাতে জমা দেন। ওইদিন মনোনয়নপত্র জমা দিতে সাকিব আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গেলে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। পরে তার সঙ্গে ছবিও তোলেন অনেকেই।

এর আগে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়াই করে নড়াইল-২ (লোহাগড়া-সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি বিন মুর্তজা। সেই নির্বাচনেই অংশ নেয়ার কথা ছিল সাকিবের। কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করলেন সাকিব আল হাসান

আপডেটের সময় ০৮:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩