ভিয়েনা ০২:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

এনবিআর প্রতি মাসে ব্যবসায়ীদের কথা শুনবে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০১:১২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতি মাসের দ্বিতীয় বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সকল অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে। এ অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত হয়ে কাস্টমস, আয়কর এবং ভ্যাট বিষয়ে মাঠপর্যায়ে তাদের সমস্যার কথা সরাসরি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের সামনে উপস্থাপন করতে পারবেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেপ্টেম্বর মাসের অংশীজন সভাটি হবে আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এনবিআরের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হবে।

এনবিআর বলছে, এই অংশীজন সভা থেকে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ড সুস্পষ্ট ধারণা লাভ করে সেগুলো সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

সভায় যে সকল ব্যবসায়ী প্রতিনিধি অংশগ্রহণে ইচ্ছুক, তাদেরকে নির্দিষ্ট গুগল ফরম পূরণ করে পাঠানোর জন্য অনুরোধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
ঢাকা/এসএস

লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এনবিআর প্রতি মাসে ব্যবসায়ীদের কথা শুনবে

আপডেটের সময় ০১:০১:১২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫