ভিয়েনা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি

একযুগে ৬২ হাজার বাংলাদেশি অবৈধভাবে ইউরোপে গেছে: ব্র্যাক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • ৯৬ সময় দেখুন

ঢাকা: গেল একযুগে ইউরোপে অবৈধভাবে প্রবেশ করেছে ৬২ হাজার ৫৮৩ জন বাংলাদেশি। এ বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি নয়টি ভিন্ন ভিন্ন রুটে ইউরোপে প্রবেশ করেছেন। তাদের বেশির ভাগের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।

আন্তর্জাতিক মানব-পাচারবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম এই তথ্য জানিয়েছে।

‘মানবপাচার ও অনিয়মিত অভিবাসন: পরিস্থিতি বিশ্লেষণ, চ্যালেঞ্জ ও ও করণীয়’ শীর্ষক ওয়েবিনারে ইউরোপের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ের দায়িত্বে থাকা ফ্রন্টেক্সের বরাতে ব্র্যাক জানায়, বাংলাদেশিদের মধ্যে সর্বাধিক ৩৭ হাজার ১৯৮ জন কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশ করেছেন।

এছাড়াও, ১৭ হাজার ৬৩৯ জন বাংলাদেশি পূর্ব ভূমধ্যসাগরীয় রুট এবং আরও ৮৫৭ জন পশ্চিমা ভূমধ্যসাগরীয় ব্যবহার করে ২০০৯ সাল থেকে ২০২১ সালের মে মাসের মধ্যে ইউরোপে প্রবেশ করেন। ইউরোপে প্রবেশের জন্য ব্যবহৃত অন্য চারটি রুট হলো—ওয়েস্টার্ন বলকান রুট, ওয়েস্টার্ন আফ্রিকান রুট, আলবেনিয়া থেকে গ্রিস পর্যন্ত সার্কুলার রুট এবং ইস্টার্ন বর্ডার রুট।

ব্র্যাকের গবেষণায় দেখা গেছে, ২৬ থেকে ৪০ বছর বয়সীরা সবচেয়ে বেশি ইউরোপে ঢোকার চেষ্টা করছেন। এর মধ্যে ৩১ থেকে ৩৫ বছরের মানুষ সবচেয়ে বেশি।

গত কয়েকবছরে ইউরোপ ও লিবিয়া থেকে ফেরত আসা ২ হাজার ২৮৪ জনের সঙ্গে কথা বলে দেখা গেছে, বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, ঢাকা, নোয়াখালী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এসব জেলা থেকে সবচেয়ে বেশি মানুষ এভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছেন। এভাবে ইউরোপে যেতে জনপ্রতি ৩ থেকে ১৫ লাখ টাকা খরচ হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

একযুগে ৬২ হাজার বাংলাদেশি অবৈধভাবে ইউরোপে গেছে: ব্র্যাক

আপডেটের সময় ০৬:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১