ভিয়েনা ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

এই সরকারকে আর সময় দেওয়া যায় না : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • ১২৯ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা পখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারকে আর কোনো সময় দেয়া যায় না। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষকে মুক্ত করতে অনেক রক্ত দিয়েছেন, আরও রক্ত দেবেন। দলের তরুণ-যুবকেরা জেগে উঠেছে।

বৃহস্পতিবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র‍্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন ফখরুল। বিকেল ৩টা ৫০ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ র‍্যালি শুরু হয়। র‍্যালিটি কাকরাইল মোড় হয়ে আরামবাগ হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সারা দেশে পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম, মুন্সীগঞ্জ জেলা যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাওন প্রধান এবং বেনাপোল পৌর সভার ৩৭ নং ওয়ার্ড বিএনপির নেতা মো. আব্দুল আলিমের স্মরণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীদের উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারকে আর কোন সময় দেওয়া যায় না। এই সরকার জাতির জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাকে অবিলম্বে অপসারণ করতে হবে। সেজন্য এদেশের মানুষ জেগে উঠেছে। জেগে উঠেছে আমাদের তরুণ-যুবকেরা। আজকে আমরা সামনের দিকে এগিয়ে যাব। পিছনে ফিরব না।’

ফখরুল বলেন, ‘এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব, পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা প্রদান করতে হবে এবং সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্যে দিয়ে জনগণের ভোটে নতুন সংসদ গঠন করে নতুন সরকার গঠন করা হবে।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এই সরকারকে আর সময় দেওয়া যায় না : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২