ভিয়েনা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় সামার ফুটবল শিরোপা পেল টাওয়ার ২০ এক মাস পর ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ প্রকল্প টাঙ্গাইলেও নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা হরমুজ প্রণালীর কাছে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে আগুন : ইরান রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নাগরপুরে মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলে পলাতক

নবাগত উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৬৪ সময় দেখুন

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া। স্থানীয় সময় বুধবার মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলতে নামে দুদল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কলম্বিয়া।

এরই ধারাবাহিকতায় ম্যাচের ৪০তম মিনিটে সাফল্য পায় দলটি। লুইস দিয়াজ বক্সের ভেতরে লুইস সুয়ারেজকে খুঁজে বের করার চেষ্টা করেন। বল আবার ফিরে আসে দিয়াজের কাছে, আর তিনি অসাধারণ এক পাসে দেন দানিয়েল মুনিয়োজকে। বাড়িয়ে দেয়া বলটিকে টোকা দিয়ে জালে পাঠিয়ে দেন। এই গোলেই ১-০ তে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে কলম্বিয়া।

বিরতির পর ৬০তম মিনিটে গোল শোধ দেয় উজবেকিস্তান। এলদোর শোমুরোদভের এক ভলিকে ক্লিয়ার করতে ব্যর্থ হন কলম্বিয়ার ডিফরন্ডার। আর এতেই সুযোগ পেয়ে যান আব্বাসবেক ফাইজুল্লায়েভ। তিনি খুব কাছ থেকে মাথা ছুঁইয়ে বল জালে পাঠিয়ে দেন।

কিন্তু বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি উজবেকিস্তান। ৫ মিনিট পরেই ফের এগিয়ে যায় কলম্বিয়া। বল বাম দিকে লুইস দিয়াজের কাছে যায়, আর তিনি দারুণভাবে বক্সের ভেতরে বল বাড়িয়ে দেন। তবে গোলরক্ষক উতকির ইউসুপভ ডাইভ দিয়েও বলের গতি আটকাতে পারেননি।

এরপর যোগ করা সময়ের একেবারে শেষে উজবেকিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন যখন জামিন্তন কামপাস। তিনি নিচু শটে বল জালের নিচের কোণে পাঠান এবং তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায়।

ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ভিয়েনায় সামার ফুটবল শিরোপা পেল টাওয়ার ২০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নবাগত উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা

আপডেটের সময় ০৯:৫৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬