ভিয়েনা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ শৈলকুপায় কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

উচ্চ আদালত নিয়ে মন্তব্য, সারজিসকে আইনি নোটিশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ১০৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইশরাকের শপথের রিট খারিজের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উচ্চ আদালতের মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আইনি নোটিশ দেয়া হয়েছে।

শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এ নোটিশ দেন।

নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। এ ছাড়া সংবাদ সম্মেলন করে দুই ঘণ্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন এ আইনজীবী।

গত ২২ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেন হাইকোর্ট। এ দিন সকালে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ওই দিন বেলা ১১টা ৪৯ মিনিটে সারজিস আলম তার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ওই পোস্টে সারজিস আলম লেখেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?’
ঢাকা/ইবিটাইমস/এসএস

লালমোহনে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

উচ্চ আদালত নিয়ে মন্তব্য, সারজিসকে আইনি নোটিশ

আপডেটের সময় ০৯:৫৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫