ভিয়েনা ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

ইসলামি দলগুলোর ভোট ‘এক বাক্সে’ আনার ব্যাপারে ঐকমত্য

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি দলগুলোর ভোট ‘এক বাক্সে’ আনার ব্যাপারে ঐকমত্যের কাছাকাছি পৌঁছেছে ইসলামি দলগুলো বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রেজাউল করিম জানান, জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে জোটবদ্ধ আন্দোলনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং পিআর পদ্ধতি বাস্তবায়ন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ ৫ দফা দাবি বাস্তবায়নে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশের জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন তিনি।
এ সময়, সংস্কার ও বিচারকে গুরুত্ব না দিয়ে নির্বাচনকে মুখ্য করে তোলা হয়েছে, যা পুরানো বন্দবস্তে ফিরে যাবার ইঙ্গিত বলে মন্তব্য করেন তিনি। সেইসাথে, সরকারের পক্ষ থেকে ইতিবাচক সারা না পেলে, জোটবদ্ধ আন্দোলনের কথাও জানান তিনি।
যদিও একইসময়ে পৃথক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানান, এখনও যুগপৎ কোনও আন্দোলন বা কর্মসূচির সিদ্ধান্ত নেয়নি জামায়াত ইসলামী। তবে একই কর্মসূচির ঘোষণা দেন তিনিও।
জামায়াতের নায়েবে আমীর বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণঅভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। এই একই দাবিতে অনেক দলই আন্দোলনে নামতে পারে বলে উল্লেখ করলেও, সেটিকে এখনই যুগপৎ আন্দোলন বলতে রাজি নন তিনি। তবে এই কর্মসূচির বিষয়ে জুলাইয়ের চেতনায় বিশ্বাসী দলগুলোর সাথে আলোচনা চলছে বলে জানান জামায়াতে ইসলামীর এই নেতা।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসলামি দলগুলোর ভোট ‘এক বাক্সে’ আনার ব্যাপারে ঐকমত্য

আপডেটের সময় ১২:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫