ভিয়েনা ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত, আহত ৮

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
  • ১০৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: পশ্চিম তীরে শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। ফিলিস্তিনি নিউজ এজেন্সি ওয়াফা শুক্রবার এ তথ্য জানায়। তবে এ ব্যাপারে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।

থাবেত সরকারি হাসপাতালের পরিচালক ডাক্তার আমিন কাদের ফিলিস্তিনি টেলিভিশনকে বলেন, নিহত ফিলিস্তিনির ঘাড়ে গুলি চালানো হয়েছে। এছাড়া এ অভিযানে আরও আটজন আহত হয়েছেন।

পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের আধিপত্য বিস্তারকারী ফাতাহ দল নিহত ব্যক্তিকে নাম পরিচয় শনাক্ত করেছে। তার নাম মাহমুদ জারাদ। তিনি ফাহাত দলের সদস্য ছিলেন। তবে কোনো যোদ্ধা ছিলেন না।

গত ১৫ মাসে পশ্চিম তীরে দখলদার ইসরায়েল বাহিনীর অভিযান ক্রমাগত বেড়েছে। ওই এলাকায় সম্প্রতি ইহুদিদের বসতি স্থাপনের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় ১৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ২৪ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত, আহত ৮

আপডেটের সময় ০৭:৫১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩