ভিয়েনা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক ২ স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা লালমোহনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান লালমোহনে অপরিকল্পিত বাড়িঘরে বাধাগ্রস্ত পানি নিষ্কাশন, আমন আবাদে ভোগান্তি লালমোহনে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের নতুন কমিটি, সভাপতি শাহীন-সম্পাদক রাহাত সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ রোটারি ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে টিফিন টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন বাবার আদর্শে মাদ্রাজের খেটে-খাওয়া মানুষের পাশে সায়েম মালতিয়া

ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার পাশে বেলজিয়াম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৮৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যুক্ত হয়েছে বেলজিয়াম। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে মঙ্গলবার এ সংক্রান্ত ঘোষণাপত্র দাখিল করেছে ব্রাসেলস। দ্য হেগ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত এক বিবৃতিতে জানায়, বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে মামলায় যুক্ত হওয়ার ঘোষণাপত্র জমা দিয়েছে।

তবে আদালত জানিয়েছে, বেলজিয়ামের এই পদক্ষেপের অর্থ এই নয় যে তারা দক্ষিণ আফ্রিকার সব অভিযোগ সমর্থন করছে বা ইসরাইলের পক্ষে অবস্থান নিচ্ছে। বরং মামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক আইনের বিষয়ে নিজেদের ব্যাখ্যা তুলে ধরাই তাদের উদ্দেশ্য।

এর আগে ব্রাজিল, কলম্বিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, স্পেন ও তুরস্কসহ একাধিক দেশ এই মামলায় যুক্ত হয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে এই মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, গাজায় ইসরাইলের সামরিক অভিযান ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশন লঙ্ঘন করেছে। তবে ইসরাইল এ অভিযোগ অস্বীকার করে আসছে।

২০২৪ সালের জানুয়ারি, মার্চ ও মে মাসে দেওয়া পৃথক আদেশে আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলকে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পদক্ষেপ নিতে নির্দেশ দেয়। এর মধ্যে দুর্ভিক্ষ ঠেকাতে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার কথাও বলা হয়।

এই আদেশগুলো আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তা কার্যকর করার জন্য আদালতের নিজস্ব কোনো সরাসরি ব্যবস্থা নেই। ইসরাইল আদালতের কার্যক্রমের সমালোচনা করেছে এবং অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে ১ হাজার ২২১ জন নিহত হন। এর জবাবে ইসরাইলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭০ হাজার ৩৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এসব পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে। অভিযানের ফলে ফিলিস্তিনি ভূখণ্ডের ২২ লাখ মানুষের বড় অংশ বাস্তুচ্যুত হয়েছেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার পাশে বেলজিয়াম

আপডেটের সময় ০২:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫