ভিয়েনা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

ইরানে ভূমিকম্পে নিহত ৫, বহু ক্ষয়ক্ষতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
  • ১০২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশে ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত এবং বহু হতাহত হয়েছে। তিন বার অন্তত ছয় ডিগ্রির ভূমিকম্প আঘাত হানলে এসব হতাহত ও বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে শনিবার এসব তথ্য জানানো হয়।

শক্তিশালী দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩ ডিগ্রি। তবে যেটিতে সবচেয়ে বেশি হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ছিল।

ভূমিকম্পের সময় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। অনেকের বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় এখন পর্যন্ত তারা রাস্তায়ই রয়েছেন।

শনিবার ভোরে আঘাত হানা ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়।

ইরানের সংযুক্ত আরব আমিরাতের সীমান্তবর্তী বন্দর আব্বাসের আশপাশের শহর ও গ্রামে ভূমিকম্পের পরপর অন্তত ৩০ বার ভূকম্পন অনুভূত হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরানে ভূমিকম্পে নিহত ৫, বহু ক্ষয়ক্ষতি

আপডেটের সময় ০৮:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২