ভিয়েনা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ টাঙ্গাইলে সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ লালমোহনে পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত ফারুক চেয়ারম্যান হত্যা মামলার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ কালিহাতীতে পানি প্রবাহহীন ডোবার ওপর ১৫ কোটি টাকার সেতু, অপচয়ের আশঙ্কা লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৭৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তাদের বাহিনী ভারত মহাসাগরে একটি জাহাজে অভিযান চালিয়ে উঠেছে, যা ইরানের পক্ষে তেল পরিবহনসহ ‘উপাদানগত সহায়তা’ দিচ্ছিল বলে দাবি করা হয়েছে। তিন দিনের মধ্যে এ ধরনের এটি দ্বিতীয় অভিযান।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, প্রতিরক্ষা দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানায়, রাতে মার্কিন বাহিনী ‘নিষেধাজ্ঞার আওতাভুক্ত রাষ্ট্রহীন জাহাজ এমটি ম্যাজেস্টিক এক্স’-এ ‘মেরিটাইম ইন্টারডিকশন’ অভিযান চালায় এবং বোর্ডিং অপারেশন সম্পন্ন করে। জাহাজটি ভারত মহাসাগরে ইরান থেকে তেল পরিবহন করছিল বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ‘বিশ্বব্যাপী সমুদ্রপথে আইন প্রয়োগ অব্যাহত রাখবে, যাতে অবৈধ নেটওয়ার্ক ভেঙে দেওয়া যায় এবং যেসব জাহাজ ইরানকে সহায়তা করে সেগুলোকে যেকোনো স্থানে আটকানো যায়।’

পোস্টে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের একটি ভিডিওও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় হেলিকপ্টার থেকে মার্কিন সেনারা একটি বড় ট্যাংকারের ডেকে নামছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর আরও জানায়, অভিযানটি যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের দায়িত্বাধীন এলাকায় হয়েছে, যা প্রশান্ত ও ভারত মহাসাগরীয় বিস্তৃত অঞ্চল তদারকি করে। তবে নির্দিষ্ট অবস্থান জানানো হয়নি।

এর আগে মঙ্গলবারও মার্কিন বাহিনী আরেকটি জাহাজে অভিযান চালায়, যাকে ‘রাষ্ট্রহীন ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত এমটি টিফানি’ বলা হয়েছে। ওই জাহাজটিও ভারত মহাসাগরে আটক করা হয় বলে জানায় একটি নিরাপত্তা সংস্থা।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন

আপডেটের সময় ০৪:৫১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬