ভিয়েনা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফুফুর কক্ষের বাক্সে মিলল ৩ বছরের শিশুর মরদেহ স্পিকারের এপিএস সবুজকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ শেখ হাসিনাকে ফেরাতে তৃতীয় পক্ষের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির সৌদি আরব সফরে যাচ্ছেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর জং ধরা হ্যান্ডকাফে, রক্তাক্ত হাত ! হাত উঁচিয়ে বললেন পলক বোরকা পরে ভূমি অফিসে হাজির ঢাকা জেলার ডিসি ! লালমোহনে বাগান থেকে জোরপূর্বক সুপারি পাড়ার অভিযোগ

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৮১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭১ সময় দেখুন

ইয়েমেন

ইবিটাইমস ডেস্ক : ইয়েমেনে হুথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত অন্তত ৮১ জন যোদ্ধা নিহত হয়েছেন। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার দুই সামরিক কর্মকর্তা ও চিকিৎসা সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে এই হিসাব পাওয়া গেছে।

লোহিত সাগর উপকূলের এক সামরিক কর্মকর্তা জানান, সরকারি বাহিনীর ২৪ জন সদস্য নিহত হয়েছেন। আর তায়েজের অভ্যন্তরীণ এলাকায় আরও ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আরেক সামরিক কর্মকর্তা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এদিকে, হুথি নিয়ন্ত্রিত এলাকার চিকিৎসা সূত্র জানিয়েছে, সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪২ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ইয়েমেনে নতুন করে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। এ সময় হুথি বাহিনী লোহিত সাগরের উপকূলীয় এলাকা এবং তায়েজ অঞ্চলের কাছে রকেট ও ড্রোন হামলার পাশাপাশি স্থল অভিযান শুরু করে।

সরকারি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, হুথিরা কয়েক সপ্তাহ ধরে হামলার মুখে থাকা গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাকে সরকারি নিয়ন্ত্রিত অন্যান্য এলাকার সঙ্গে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।

একই সঙ্গে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি এলাকায় অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

ইয়েমেনে এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। গত জুলাইয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইয়েমেনও সরাসরি জড়িয়ে পড়ে। ওই সময় হুথিরা সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে ২০২২ সালে হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে দেয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ফুফুর কক্ষের বাক্সে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৮১

আপডেটের সময় ০২:২৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬