ভিয়েনা ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

ইমরানের সুপারিশে ‘পার্লামেন্ট ভেঙে দিলেন’ পাকিস্তানের প্রেসিডেন্ট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • ১৭৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ইমরান খানের পরামর্শে পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। পাকিস্তান সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী ইমরান খান রোববার প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করেন।

ডেপুটি স্পিকার কাসিম সুরি ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি খারিজ করার পর এমন বড় রাজনৈতিক সিদ্ধান্তের খবর পাওয়া যায়। এ অনাস্থা প্রস্তাবকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে জানিয়েছিলেন ডেপুটি স্পিকার। তিনি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবটি সংবিধানের পাঁচ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি আখ্যায়িত করে, তা খারিজ করে দেন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে পাকিস্তানে নির্বাচন শুরু হতে পারে।

পার্লামেন্টে বিরোধী দলগুলো হঠাৎ করে স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে ডেপুটি স্পিকার সুরি আজকের অধিবেশনের সভাপতিত্ব করেন।

এদিকে, অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পরে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিয়ে ভোটে যাওয়ার জন্য প্রেসিডেন্টকে অনুরোধ করেন ইমরান খান। এ ছাড়া জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশবাসীকে নির্বাচনের জন্য প্রস্তুত হতে বলেন তিনি।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইমরানের সুপারিশে ‘পার্লামেন্ট ভেঙে দিলেন’ পাকিস্তানের প্রেসিডেন্ট

আপডেটের সময় ০৬:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২