ভিয়েনা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ইতালির মোস্ট ওয়ান্টেড মাফিয়া বস মাত্তেও গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • ৮৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দীর্ঘ ৩০ বছর পালিয়ে থাকার পর শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা পড়েছে ইতালির শীর্ষ মাফিয়া। আইনজীবীরা বলছেন, ম্যাটিউ মেসিনা দিনারো সিসিলিস কোসা নস্ট্রারার একজন মাফিয়া।  এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

সোমবার সিসিলিয়ান রাজাধানী পালেরমোর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ৬০ বছর ধরে ওই হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে আসছিলেন।

মেসিনা ডেনারোকে ১৯৯২ সালে মাফিয়া বিরোধী আইনজীবী জিওভানি ফ্যালকোন এবং পাওলো বোরসেলিনো হত্যাকাণ্ডে সহযোগিতা করায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এর পরের বছরই ফ্লোরেন্স, রোম এবং মিলানে বোমা হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ বলছে, অনেক বছর নিখোঁজ থাকার পরও গত বছরের সেপ্টেম্বর থেকে পশ্চিমের সিসিলিয়ান শহর ট্রাপানিতে তার আঞ্চলিক শক্ত ঘাঁটিগুলোর আশেপাশে মাফিয়া বাহিনী গড়ে তোলে। সেখানে সে কার্যক্রম পরিচালনা করে আসছিল।

শীর্ষ এই মাফিয়াকে গ্রেপ্তার করায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একে রাষ্ট্রের বড় বিজয় বলে মন্তব্য করেছেন।

গ্রেপ্তারের পর কুখ্যাত এই মাফিয়া বসকে কড়া নিরাপত্তায় একটি গোপন জায়গায় নিয়ে রাখা হয়।

মাত্তেও মেসিনা দেনারোর বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ড, অপহরণ, নির্যাতন ও রোমে ভয়ানক বোমা হামলার অভিযোগ রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতালির মোস্ট ওয়ান্টেড মাফিয়া বস মাত্তেও গ্রেপ্তার

আপডেটের সময় ০৭:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩