ভিয়েনা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইকুয়েডরের সমুদ্র সৈকতের পাশে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ২৬০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইকুয়েডরের দক্ষিণ-পশ্চিম সমুদ সৈকত সংলগ্ন এলাকায় একটি বোর্ডওয়াকে একাধিক বন্দুকধারীর গুলিবর্ষণে ছয় জন নিহত এবং আরও তিন জন আহত হয়েছে।

নিহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশুকন্যাও রয়েছে বলে জানা গেছে। দেশটির পুলিশ গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। কুইটো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দেশটির জনপ্রিয় তিমি পর্যবেক্ষণ পর্যটন কেন্দ্র পুয়ের্তো লোপেজে ওই হামলা হয়। একটি ভ্যান এবং দুটি মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা বোর্ডওয়াকে গুলি চালিয়ে পালিয়ে যায়। তাদের গুলিবর্ষণে ৬ ব্যক্তি নিহত এবং আরও ৩ জন আহত হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এটি ছিল সপ্তাহান্তে শহরটিতে তৃতীয় প্রাণঘাতী হামলা, যেখানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে নয়জন।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হামলাকারীদের অবস্থান এখনও জানা যায়নি। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ বিরোধের কারণে এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

ইকুয়েডর বিশ্বের কোকেনের শীর্ষ দুই রপ্তানিকারক দেশ কলম্বিয়া ও পেরুর মাঝখানে অবস্থিত এবং মেক্সিকান ও কলম্বিয়ান কার্টেলের সঙ্গে যুক্ত গ্যাংগুলোর সহিংসতা সেখানে বেড়ে গেছে।

দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার প্রণীত কঠোর নীতিগুলো সহিংসতার ঢেউ থামাতে এ পর্যন্ত খুব একটা কার্যকর হয়নি।

জেনেভাভিত্তিক অর্গানাইজড ক্রাইম অবজারভেটরির তথ্যমতে, পাড়া-মহল্লা ও জনসমাগমস্থলে হত্যাকাণ্ড ও সংঘর্ষ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং দেশটি বছর শেষে প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে ৫২টি হত্যাকাণ্ড ঘটেছে। যে হার সর্বোচ্চ রেকর্ড।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইকুয়েডরের সমুদ্র সৈকতের পাশে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

আপডেটের সময় ১১:১৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫