ভিয়েনা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলকে প্রেসিডেন্টের সম্বর্ধনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ১০৭ সময় দেখুন

ভিয়েনার হেলডেনপ্ল্যাটজে আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য অস্ট্রিয়ান জাতীয় ফুটবল দলকে প্রেসিডেন্ট বিদায় জানিয়েছেন

ভিয়েনা ডেস্কঃ বৃহস্পতিবার (৬ জুন) অস্ট্রিয়ার প্রেসিডেন্ট প্রাসাদ সংলগ্ন হেলডেনপ্ল্যাটজে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেন বিদায় সম্বর্ধনা দেন। এই সময় প্রেসিডেন্টের সাথে আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার ও উপ প্রধান ভাইস চ্যান্সেলর এবং ক্রীড়া মন্ত্রী ভার্নার কোগলার।

অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের সকল খেলোয়াড়, তাদের পরিবার-পরিজন সহ আরও উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের বস রাল্ফ রাঙ্গনিক।

খেলোয়াড়দের উদ্দেশ্যে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমাদের ফুটবল দল যেনকোনো দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তিনি আশা প্রকাশ করে আরও বলেন, অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শুধু ভক্তদের আশা ও স্বপ্ন পূরণ করা ছাড়াও দেশের জন্য বিরল সন্মান বয়ে আনবে।

তিনি আরও বলেন,জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরো কাপ ২০২৪ এ অস্ট্রিয়ার সাথে গ্রুপ ডি তে রয়েছে ইউরো ফুটবলের অন্যতম শক্তিশালী ফ্রান্স, পোল্যান্ড ও নেদারল্যান্ডস।

উল্লেখ্য যে,অস্ট্রিয়া ১৭ জুন খেলবে ফ্রান্সের বিপক্ষে,২১ জুন পোল্যান্ডের সাথে এবং ২৫ জুন খেলবে নেদারল্যান্ডসের সাথে।

অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার খেলোয়াড়দের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তিনি অস্ট্রিয়ার গ্রুপ পর্বের প্রথম খেলাটি ইচ্ছা থাকা
সত্ত্বেও দেখতে পারবেন না সেসময় ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলে যোগদানের জন্য। তিনি ফেডারেল সরকারের পক্ষ থেকে অস্ট্রিয়ান জাতীয় দলকে “ফেডারেল ঈগল” ডিজাইন উপহার হিসাবে তুলে দেন।

অস্ট্রিয়ান সরকারের উপ প্রধান ও ক্রীড়া মন্ত্রী ভার্নার কোগলার আসন্ন ইউরো কাপে অস্ট্রিয়ান জাতীয় ফুটবল দলের সাফল্য কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলকে প্রেসিডেন্টের সম্বর্ধনা

আপডেটের সময় ০৮:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪