ভিয়েনা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

আ.লীগ আমলে এদেশ ছিল ভারতের অঙ্গরাজ্য : হাফিজ উদ্দিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৩৭৩ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, নির্বাচনি সহিংসতা এদেশে সূচনা করেছে শেখ হাসিনা। যেটা তিনি গত ১৬ বছর সকল নির্বাচনে চালিয়ে গেছেন। এমন কোনো অপকর্ম নাই যে তারা করেনাই। আওয়ামীলীগের শাসন আমলে বাংলাদেশ ছিলো ভারতের একটি অঙ্গরাজ্য। আওয়ামীলীগের কাজ ছিলো ভারতীয়দের পূজা করা। তাদের সকল চাওয়াপাওয়া পূরণ করা। শেখ হাসিনা ও শেখ মুজিবের শাসন আমলে কেবল মাত্র দু:শাসনই আমরা পেয়েছি। ওদের একমাত্র কাজ ছিলো দেশের সম্পদ লুটপাট করা। দেশের মধ্যে যাতে তাদের অপকর্মের প্রতিবাদ কেউ করতে না পারে তার জন্য তার হত্যালীলা শুরু হরে। আয়না ঘর নামক বন্দিশালায় নিয়ে নির্মম নির্যাতন করেছে। বিএনপির কয়েক হাজার কর্মীকে হত্যা করেছে। হিটলারের বাহিনী এমনকি পাকিস্তানি বাহিনীও এতো অত্যাচার করেনি যা আওয়ামীলীগ সরকার করেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে লালমোহন ইসলামিয়া আলিয়া মাদ্রাসার মাঠে লালমোহন উপজেলা আলিয়া মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর অব. হাফিজ আরো বলেন, আওয়মীলীগ হত্যা, গুম লুণ্ঠন ইত্যাদি করে এ দেশের মেরুদন্ড ভেঙে দিয়েছে। আর একটা কাজ করেছে কেবল ভারতের স্বার্থ রক্ষা করেছে। আজব আজব বৈষম্যমূলক আইন ভারতের সঙ্গে করেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এ দেশের ছাত্র সমাজ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল যখন রাজপথে নেমে আসে তখন শেখ হাসিনা এ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এখন তাদের মানিলন্ডারিং এর জন্য আন্তর্জাতিক ভাবে বিচার শুরু হয়ে গেছে।

লালমোহন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ উপজেলা মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আ.লীগ আমলে এদেশ ছিল ভারতের অঙ্গরাজ্য : হাফিজ উদ্দিন

আপডেটের সময় ১২:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫