ভিয়েনা ০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাসভাড়া কত বাড়ল প্রতি ১০০ কিলোমিটারে ! সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো আরও একমাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • ১০৮ সময় দেখুন

ঢাকা: আয়কর রিটার্ন দাখিল করার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজস্ব বোর্ডে এ তথ্য জানিয়েছে।

রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ব্যক্তি পর্যায়ে করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কর পরিবীক্ষণ ও সমন্বয়) দীপক কুমার পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ১৮৪জি’তে (184G) প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড কোভিড-১৯ পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনায় নিয়ে ব্যক্তি শ্রেণীর করদাতার ২০২১-২২ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর ২০২১ হতে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বর্ধিত করলো।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছরের ৩০ নভেম্বর পূর্ববর্তী অর্থবছরের আয়কর বিবরণী দাখিলের শেষ দিন। তবে করোনা মহামারির কারণে গত বছরও আয়কর বিবরণী দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো আরও একমাস

আপডেটের সময় ০৬:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১