ভিয়েনা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

আশাকরি সরকার অল্প সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন : মেজর অবঃ হাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩৬ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর জনগণের সম্মতিতে একটি সরকার দায়িত্ব নিয়েছেন, অতি অল্প সময়ের মধ্যে তারা নির্বাচনের ব্যবস্থা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয়তাবাদি দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ।

রবিবার দুপুরে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে “মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট”র ফাইনাল খেলায় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ও গ্যালারী সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের পর নির্বাচিত সরকার দায়িত্ব পেলে, সেখানে যদি আমাদের কোনে ভূমিকা থাকে, ইনশাআল্লাহ এ খেলার মাঠটিকে উপযুক্ত মর্যাদায় অধিষ্ঠিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, দেশে নির্বাচিত কোনো সরকার নেই। নির্বাচনের পরে দেশে নির্বাচিত সরকার এলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সম্ভব হবে।

ফাইনাল খেলায় চরফ্যাশন একাদশ কে হারিয়ে নয়ানীগ্রাম একাদশ জয়লাভ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ।

এসময় লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নোমান পাটোয়ারীসহ আরও অনেকে।

সালাম সেনটু/ইবিটাইমস 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আশাকরি সরকার অল্প সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন : মেজর অবঃ হাফিজ

আপডেটের সময় ০২:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫