ভিয়েনা ০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৯ অক্টোবর

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক টাঙ্গাইল শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ২২৪ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, টাঙ্গাইল শাখার উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল শাখা ভবনে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের এভিপি ও শাখা ব্যবস্থাপক ফজলুল বারি।

ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও টাঙ্গাইল শাখার মাধ্যমে পর্যায়ক্রমে ৭৫০টি কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

শীতবস্ত্রপ্রাপ্ত এক অসহায় বৃদ্ধা বলেন, “সুন্দর ব্যবস্থাপনায় সম্মানের সঙ্গে শীতের কম্বল পেয়ে আমি খুব আনন্দিত। এ জন্য ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক ফজলুল বারি বলেন, “প্রতিবছর আর্ত মানবতার সেবায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। আর্থিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।”

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার খান মো. রিয়াসাত আজিম, নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমসহ শাখার অন্যান্য কর্মকর্তারা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক টাঙ্গাইল শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেটের সময় ০১:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫