ভিয়েনা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

আমরা হয় মরব, না হয় গণতন্ত্রকে উদ্ধার করব: টুকু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • ১১৭ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: ২০২৩ সালে আমরা হয় মরব, না হয় গণতন্ত্রকে উদ্ধার করব বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার ঢাকা মহানগর বিএনপির পশ্চিম জোনে উত্তরা-পশ্চিম থানার কামারপাড়া ব্রিজ এলাকায় অনুষ্ঠিত সমাবেশে তিনি একথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা জনগণের পাশে থাকতে চাই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদ করায় এরই মধ্যে আমাদের তিন সন্তান মায়ের বুক খালি করে চলে গেছে। এর জবাব কে দেবে? আমরা ভোটের আগে মানুষের দ্বারে দ্বারে যাই, আশ্বাস দেই ভোট চাই। আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে না। ষড়যন্ত্র করে বিদেশি শক্তির সহযোগিতা নিয়ে কীভাবে ক্ষমতায় যাওয়া যায় তারা সেই চেষ্টা করে।

তিনি বলেন, ‘সেই আশায় গুড়েবালি। প্রত্যেকবার ২০১৪ সাল হবে না, ২০১৮ সাল হবে না। ২০২৩ সালে আমরা হয় মরব, না হয় গণতন্ত্রকে উদ্ধার করব।’

‘জ্বালানি তেলের নজিরবিহীন মূল্যবৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহণে ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন নিহত হওয়ার’ প্রতিবাদে গত ১০ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক সমাবেশ করছে বিএনপি।  এটি ছিল বিএনপির চতুর্থ সমাবেশ। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির আরও ১২টি স্পটে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর বীরউত্তম, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, কামরুজ্জামান রতন, তাবিথ আউয়াল, নাজিম উদ্দিন আলম, ইয়াছিন আলী ঢাকা মহানগরের উত্তরের যুগ্ম আহ্বায়ক এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আমরা হয় মরব, না হয় গণতন্ত্রকে উদ্ধার করব: টুকু

আপডেটের সময় ০৪:২১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২