ভিয়েনা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

আন্দোলন ও নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে : ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • ১২৫ সময় দেখুন

ঢাকা: আন্দোলন ও নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন প্রতিশোধ নিতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনের নামে সহিংস কোন পরিস্থিতির সৃষ্টি করা হলে আওয়ামী লীগ রাজপথে সমুচিত জবাব দিবে।

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত লকডাউনের আওতাধীন জেলাসমূহের প্রতিনিধিদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঘরে বসে লিপ সার্ভিস বন্ধ করে বিএনপিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। বলেন, বিএনপি শুধু মুখেই বলে, বাস্তবে জনগণের জন্য কিছুই করে না।

আন্দোলন কোন বছর হবে বিএনপি নেতাদের কাছে জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেন, দেখতে দেখতে এক যুগ পার হয়ে গেলেও জনগণ তাদের আন্দোলন আর দেখলোনা। আপনাদের আন্দোলন কোন বছর হবে জনগণ জানতে চায়। যারা নির্বাচন বয়কট করে তারা কখনো গণতন্ত্রে বিশ্বাসী হতে পারে না।

বিএনপি সবকিছুতে সরকারের সমালোচনা ‘ধান ভানতে শিবের গীত’ গাওয়ার মতো উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এসব জনগণ এখন আর বিশ্বাস করে না। বিএনপি চোখে দেখতে পায় না বলেই সরকারের উন্নয়ন দেখতে পায় না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপা, কেন্দ্রীয় কার্যকরী সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল এমপি উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আন্দোলন ও নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে : ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৫:৪৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১