ভিয়েনা ০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

আঞ্চলিক শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন পুতিন এবং শি জিনপিং

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • ৯৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার থেকে প্রাচীন সিল্ক রোড নগরী সমরখন্দে অন্যান্য এশীয় নেতাদের সাথে পশ্চিমা বৈশ্বিক প্রভাব মোকাবেলায় চ্যালেঞ্জ হিসাবে একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনে জড়ো হচ্ছেন।

বৃহস্পতিবার এবং শুক্রবার উজবেক শহরে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বৈঠকে জিনপিং এবং পুতিনের সাথে ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান এবং আরও কয়েকটি দেশের নেতারা যোগ দেবেন।

পুতিনের জন্য শীর্ষ সম্মেলনটি দেখানোর একটি সুযোগ যে রাশিয়াকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা যাবে না। এমন সময় এই সম্মেলন হচ্ছে যখন মস্কোর বাহিনী ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।

অক্টোবরে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একটি গুরুত্বপূর্ণ কংগ্রেসের আগে বিশ্বব্যাপী রাষ্ট্রনায়ক হিসাবে তার সক্ষমতার প্রমাণ তুলে ধরার ব্যাপারে শি’র জন্য এই সম্মেলন একটি সুযোগ। করোনাভাইরাস মহামারীর প্রথম দিনগুলোর পর শি’র এটি প্রথম বিদেশ সফর।

উভয় নেতার জন্য শীর্ষ সম্মেলনটি পশ্চিমের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর একটি সুযোগ করে দেবে। ইউক্রেনের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ এবং  সম্প্রতি তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন প্রদর্শন বেইজিংকে ক্ষুব্ধ করেছে।

শীর্ষ সম্মেলনের প্রধান যৌথ অধিবেশন শুক্রবার হবে তবে বেশিরভাগ ফোকাস থাকবে দ্বিপাক্ষিক আলোচনায়।

শি’র পাশাপাশি, পুতিন বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে, তারপর শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তুর্কি নেতা রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে দেখা করবেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আঞ্চলিক শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন পুতিন এবং শি জিনপিং

আপডেটের সময় ০৬:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২