ভিয়েনা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

আগামী সপ্তাহে সিরিয়া ও লেবানন সফর করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ২৬৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামী সপ্তাহে সিরিয়া ও লেবানন সফর করবে বলে মঙ্গলবার স্লোভেনীয় মিশন জানিয়েছে। তারা ডিসেম্বর থেকে কাউন্সিলে সভাপতিত্ব করবে। জাতিসংঘ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
১৫টি সদস্য দেশের রাষ্ট্রদূতরা ৪ ডিসেম্বর দামেস্ক সফর করবেন, সিরিয়ার দীর্ঘকালীন শাসক বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির প্রথম বার্ষিকীর কয়েকদিন আগে তারা এ সফর করবেন।
মিশন সাংবাদিকদের জানিয়েছে. কূটনীতিকরা সেখানে নতুন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে, যার মধ্যে প্রেসিডেন্ট আহমেদ আল-শারাও রয়েছেন।
জাতিসংঘ সিরিয়ায় নিজেদের পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করার সময়, নিরাপত্তা পরিষদ সম্প্রতি একজন সাবেক জিহাদি আল-শারা’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং তাকে একটি অন্তর্ভুক্তিমূলক রূপান্তর কার্যকর করার আহ্বান জানিয়েছে।
নিরাপত্তা পরিষদের কর্মকর্তারা ৫ ডিসেম্বর বৈরুতে যাবেন এবং পরের দিন অন্তর্বর্তীকালীন বাহিনী (আইএনএফআইএল) এর শান্তিরক্ষীদের সঙ্গে দেখা করার জন্য দক্ষিণে যাবেন। লেবাননে ১৯৭৮ সাল থেকে লেবানন ও ইসর্ইালের মধ্যে বাফার হিসেবে জাতিসংঘের কাজ করার পর এই বাহিনী ২০২৭ সালের শেষ নাগাদ দেশ ত্যাগ করবে।
সফরটি এমন এক সময়ে শুরু হয়েছে যখন লেবানন ইসরাইলের বিরুদ্ধে ২০২৪ সালের নভেম্বরে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামী সপ্তাহে সিরিয়া ও লেবানন সফর করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

আপডেটের সময় ০৯:১৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫