ভিয়েনা ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

আওয়ামী লীগ ছাড়া সবার সঙ্গেই আলোচনার সুযোগ রয়েছে : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • ১৩২ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ছাড়া সবার সঙ্গেই আলোচনা সুযোগ রয়েছে। জানান, বিভিন্ন দলের সঙ্গে প্রথম দফার সংলাপে জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়ে নীতিগতভাবে একমত হওয়া গেছে। আর এখন কোন ইস্যুতে আন্দোলন গড়ে তোলা হবে, সেই বিষয়ে দ্বিতীয় দফায় আলোচনা চলবে।

রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকারকে সরিয়ে জনগণের সরকার ও জনগণের সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছি এবং একটি বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করার যে প্রক্রিয়া শুরু করেছি, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আজকের দ্বিতীয় দফায় অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা শুরু করেছি, তার প্রথম বৈঠকটি আজকে বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।’

প্রথম দফায় সংলাপ করেও দ্বিতীয় দফায় সংলাপের প্রয়োজন হলো কেন, এমন প্রশ্ন জবাবে মির্জা ফখরুল বলেন, ‘প্রয়োজনটা এইজন্য হল যে, প্রথম দফার সংলাপে আমরা নীতিগতভাবে একমত হয়েছিলাম যে, একটা জাতীয় ঐক্য গড়ে তুলব। আর এখন কোন ইস্যুতে যুগপৎ ভাবে আমরা আন্দোলন গড়ে তুলব, সেই বিষয়ে একমত হওয়ার জন্য দ্বিতীয় দফায় সংলাপে আলোচনা। চূড়ান্ত আন্দোলনের রূপরেখা কবে কখন তা যথাসময়ে জানানো হবে।’

এবারের আলোচনায় জাতীয় পার্টিও থাকছে কি-না এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘যারাই আমাদের সঙ্গে যুক্ত হবেন, তাদের সঙ্গেই আমরা আলোচনা করব। যখন আসবে, তখন জানতে পারবেন। এই মুহূর্তে জাতীয় পার্টি সেই আলোচনায় আছে কি-না, তা বলা যাবে না।’ এ সময় ফখরুল বলেন, ‘শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া সকলের সঙ্গেই আলোচনার সুযোগ রয়েছে।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আওয়ামী লীগ ছাড়া সবার সঙ্গেই আলোচনার সুযোগ রয়েছে : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৪:৫৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২