ভিয়েনা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন ইন্টারনেট বন্ধ থাকলেও চলবে ডিজিটাল যোগাযোগ, মাভাবিপ্রবির শিক্ষক আরিফুলের উদ্ভাবন নাগরপুর সদর বাজারে ভয়াবহ আগুন চরফ্যাশন শিক্ষা অফিসারকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, শিক্ষকদের সংবাদ সম্মেলন স্টেডিয়ামে নারী খেলোয়াড়দের উত্ত্যক্তের প্রতিবাদ, ঝালকাঠিতে যুবক আটক লালমোহনে কৃতী ২০০ শিক্ষার্থী পেল সংবর্ধনা ইরান যুদ্ধে বিপুল গোলাবারুদ খরচ, সংকটে যুক্তরাষ্ট্রের সামরিক মজুত সিলেটে শাহজালাল-শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ: সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : গতকাল শনিবার অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় তুষারধসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। যার ফলে শুক্রবার থেকে ভারী তুষারপাতের পর দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্টিরিয়া প্রদেশের পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সী একজন স্লোভাক নাগরিক পিস্টের বাইরে স্কিইং করছিলেন এবং তার কাছে তুষারপাতের সুরক্ষা সরঞ্জাম ছিল না। এ সময় তার ওপরে বরফের একটি অংশ ভেঙে পড়লে তিনি তাৎক্ষণিকভাবে নিহত হন।

টাইরোল অঞ্চলের পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ৪১ বছর বয়সী এক অস্ট্রিয়ান তুষারধসে চাপা পড়েন। পরে উদ্ধার করা হলেও হাসপাতালে তার মৃত্যু হয়।

বিশেষজ্ঞরা স্কিইয়ারদের পিস্টের বাইরের স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। গত শুক্রবার এক প্রচণ্ড তুষারঝড়ের ফলে দেশটির টাইরোলে চারজন এবং ভোরারলবার্গে একজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়।

গতকাল শনিবার প্রকাশিত এক পরিসংখ্যান অনুসারে জানা গেছে, শীতকালীন খেলাধুলার জন্য জনপ্রিয় দেশ অস্ট্রিয়ায় চলতি শীত মৌসুমে তুষারধসে চব্বিশ জন নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার থেকে আল্পাইন অঞ্চলে ৪০ সেন্টিমিটার (১৬ ইঞ্চি) পর্যন্ত ভারী তুষারপাত হয়েছে, যার ফলে বিদ্যুৎ বিভ্রাট এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। এই চরম আবহাওয়ার কারণে ওই এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

গত শুক্রবারও সিঁড়ি থেকে তুষারপাতের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ

আপডেটের সময় ০৯:৫৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬