ভিয়েনা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

অস্ট্রিয়ান ৪ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ১০৪ সময় দেখুন

এই বহিষ্কার ফেব্রুয়ারির শুরুতে অস্ট্রিয়া থেকে ৪ জন রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কারের বদলা

ইউরোপ ডেস্কঃ আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে রাশিয়া থেকে ৪ জন অস্ট্রিয়ান কূটনৈতিককে বহিষ্কার করার কথা ঘোষণা করেছে। ফেব্রুয়ারি মাসের শুরুতে ভিয়েনা চার রুশ কূটনীতিককে তাদের কূটনৈতিক বহির্ভূত কাজের জন্য বহিষ্কার করার পর রাশিয়া বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তারাও চার অস্ট্রিয়ান কূটনীতিককে বহিষ্কার করছে।

মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, আমাদের কূটনীতিকদের প্রতি ভিয়েনা একটি “বন্ধুত্বহীন এবং অন্যায় পদক্ষেপ” নিয়েছে। একটি সম্মানজনক এবং নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে অস্ট্রিয়া তার আগের অবস্থানকে ধ্বংস করেছে।

এদিকে রাশিয়া থেকে ৪ জন অস্ট্রিয়ান কূটনীতিকদের বহিষ্কারের ব্যাপারে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত শান্ত প্রতিক্রিয়া জানিয়েছে। কেননা তখনই রাশিয়া পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল। ভিয়েনার পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোর এই ঘোষণায় শান্তভাবে প্রতিক্রিয়া জানিয়েছে: “রাশিয়া থেকে অস্ট্রিয়ান দূতাবাসের কর্মীদের বহিষ্কার কোন আশ্চর্যের বিষয় নয়,” এটি একটি বিবৃতিতে বলেছে। এটি “রাশিয়ার একটি অযৌক্তিক সিদ্ধান্ত যার কোন বাস্তব ভিত্তি নেই”।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে, চলতি ফেব্রুয়ারির শুরুতেই অস্ট্রিয়া চার রুশ কূটনীতিককে বহিষ্কার করে। অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে,বহিষ্কৃত কূটনৈতিকরা “তাদের কূটনৈতিক মর্যাদার সাথে বেমানান কাজ” করেছে। রাশিয়া এই পদক্ষেপকে “বিশুদ্ধভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত” বলে ঘোষণা করেছিল এবং পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছিল। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অস্ট্রিয়া ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বে ফাটল ধরতে শুরু করেছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ান ৪ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া

আপডেটের সময় ০২:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩