ভিয়েনা ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অষ্ট্রিয়ার গ্রাজে “গ্রিট অ্যান্ড মিট” অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৮৬ সময় দেখুন

গ্র্যাজ প্রতিনিধিঃ গতকাল ২৯ আগস্ট বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি গ্র্যাজ-এর উদ্যোগে  গ্রিনবক্স সেন্টারে (Greenbox Zentrum) দিনব্যাপী এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনের প্রথমভাগে অস্ট্রিয়াস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের সার্বিক সহযোগিতায় কনস্যুলার ও তথ্যসেবামূলক “গ্রিট অ্যান্ড মিট” (Greet & Meet) সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি গ্র্যাজে বসবাসরত এবং অধ্যয়নরত সকল প্রবাসী বাংলাদেশীদের জন্য উন্মুক্ত ছিল। এই পর্বে উপস্থিত সকলের পাসপোর্ট, ভিসা ও সনদ সত্যায়ন সংক্রান্ত বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান এবং প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দেওয়া হয়।

পরবর্তীতে দিনের শেষভাগে বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি গ্র্যাজ আয়োজিত “সামার ফেস্ট ২০২৬” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মান্যবর রাষ্ট্রদূত  তৌফিক হাসান উপস্থিত হন। পাশাপাশি তাঁর সাথে দূতাবাসের দুতালয় প্রধান মোঃ জিয়াদুল ইসলাম চৌধুরী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

মান্যবর রাষ্ট্রদূত তাঁর অনুপ্রেরণাদায়ী বক্তব্যে নতুন ও অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক পরামর্শ তুলে ধরেন। পরিশেষে আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খেলাধুলা এবং সান্ধ্যকালীন আপ্যায়নের মাধ্যমে আনন্দঘন পরিবেশে দিনটির সমাপ্তি ঘটে।

নয়ন চন্দ্র দাস/ইবিটাইমস/এম আর 

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অষ্ট্রিয়ার গ্রাজে “গ্রিট অ্যান্ড মিট” অনুষ্ঠিত

আপডেটের সময় ১২:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬