ভিয়েনা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হিজবুল্লাহর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা চীনে বন্যায় প্রাণহানি বেড়ে ১৫৯ বিক্ষোভের মধ্যে আগাম নির্বাচনের ইঙ্গিত দিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হিসেবে সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার প্রশিক্ষণ কৃষক নাজিম আলী হত্যা মামলায় একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ বাড়াতে মাভাবিপ্রবি-ইয়োমিকাতার সমঝোতা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

অভিশংসনের মুখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
  • ১৯৯ সময় দেখুন

নিউজ ডেস্কঃ মেয়াদকালের প্রায় শেষ পর্যায়ে এসে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছেন ডেমোক্রেটরা ।

সোমবার (১১ জানুয়ারি) ট্রাম্পের অভিশংসনের প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে তোলার সব ধরনের প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।

ক্যাপিটল হিলের ঘটনায় দেশটির রাজনীতিতে প্রায় একঘরে হয়ে পরেছেন ট্রাম্প। এ ঘটনায় ডেমোক্রেট আইনপ্রণেতারা তো বটেই, নিজ দলের নেতারাও অবিলম্বে তাঁর পদত্যাগের দাবি তুলেছেন।

এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ প্রতিষ্ঠান ইপসস পরিচালিত এক জরিপে আভাস মিলেছে প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই ট্রাম্পের অপসারণ চান দেশটির ৫৭ শতাংশ নাগরিক। তবে, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সহ ডেমোক্রেটরা এ সপ্তাহান্তে ট্রাম্পের পদত্যাগের দাবি তুলেছিলেন। যদি পদত্যাগ না করেন তবে সেক্ষেত্রে ২৫তম সংশোধনীর মাধ্যমে তাঁর অপসারণ প্রক্রিয়া শুরু করবেন বলে জানান তাঁরা।

ট্রাম্পের ওপর যেমন পদত্যাগের চাপ বাড়ছে তেমনই এ সংশোধনীর ব্যবহারের জন্য চাপ বাড়ছে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ওপর। এত অল্প সময়ের মধ্যে অভিসংশন জটিল হলেও অসম্ভব নয় বলছেন বিশ্লেষকরা।

নিউজ ডেস্ক/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

হিজবুল্লাহর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অভিশংসনের মুখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আপডেটের সময় ০৪:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১