ভিয়েনা ০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

অধিনায়কত্ব ছাড়লেন তামিম, খেলবেননা এশিয়া কাপেও

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • ১০৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে তামিম ইকবাল জানিয়েছেন, দলের কথা চিন্তা করে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) পাপনের গুলশানস্থ বাসবভনে প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলনে তামিম এ কথা জানান।

ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে না ওঠায় আসন্ন এশিয়া কাপেও খেলবেন না তামিম ইকবাল। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও ফিরতে পারেন তিনি। ফিট থাকলে খেলবেন বিশ্বকাপ।

রোববার (৩০ জুলাই) লন্ডনে চিকিৎসা শেষে দেশের ফিরেন তামিম। বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন,  কোমরের বর্তমান অবস্থা বিবেচনা করে এশিয়া কাপে থাকছেন না টাইগার ওপেনার। চোট থেকে সেরে ওঠা নিশ্চিত নয় বলেই এমন সিদ্ধান্ত তার।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ৮টার পর বিসিবি সভাপতির বাসায় জালাল ইউনুসসহ বৈঠকে বসেন তামিম ইকবাল। বৈঠক শেষে বিসিবি সভাপতি এবং জালাল ইউনুসকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তামিম। সেখানেই তিনি জানান, জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে আর খেলা চালিয়ে যাবেন না তিনি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতে, তামিমের অধিনায়ক হিসেবে না থাকা দলের জন্য বড় ধাক্কা। অবশ্য তামিম ফিট হয়ে ফিরলে তাকে বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন বোর্ড সভাপতি।

তামিমের এমন সিদ্ধান্তের পর কে ওয়ানডে অধিনায়ক হবেন, এই প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, তামিম অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কারণে বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হবে। সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে জানান তিনি। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অধিনায়কত্ব ছাড়লেন তামিম, খেলবেননা এশিয়া কাপেও

আপডেটের সময় ০৬:৩৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩