ভিয়েনা ০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ভোলায় ঝড়ে ২৫০ ঘর বিধ্বস্ত, ৯০০ গরু-মহিষ নিখোঁজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ৭১ সময় দেখুন

ভোলা প্রতিনিধি : ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বিধ্বস্ত হয়েছে ২৫০ ঘরবাড়ি। এছাড়া নিখোঁজ হয়েছে নয় শতাধিক গরু ও মহিষ।

জেলার ৩০টি দ্বীপ ডুবে অন্তত ৫০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। এদিকে, ভোলা উপকূলে এখনো বৈরী আবহাওয়া বিরাজ করছে। তারপরও কেউ কেউ আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মনপুরা ও চরফ্যাশন উপজেলা। এ দুই উপজেলার দ্বীপ চরগুলো ঝড়ের কবলে লণ্ড-ভণ্ড হয়ে গেছে। এছাড়া লালমোহনের বিভিন্ন চরাঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ঝড়ে নিহত দু’জনের পরিবারকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোতিহার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বেশিরভাগ চরে পানি সরে গেছে। চরনিজাম, ঢালচরসহ বেশ কয়েকটি চরের প্রায় দেড় হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে আনা হয়েছিল। পানি নেমে যাওয়ায় তাদের বেশির ভাগই আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছেন।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় ঝড়ে ২৫০ ঘর বিধ্বস্ত, ৯০০ গরু-মহিষ নিখোঁজ

আপডেটের সময় ০৩:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১