ভিয়েনা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

পটুয়াখালীতে প্লাবিত এলাকায় পৌর মেয়রের খিচুড়ি বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • ১০৮ সময় দেখুন

পটুয়াখালী প্রতিনিধিঃ ঘূর্নিঝড় ইয়াস এর প্রভাবে উচ্চ জোয়ারের কারনে প্লাবিত পটুয়াখালী শহরের কলেজ রোড, জেলা পরিষদ এবং কাঠপট্টি এলাকায় পটুয়াখালী পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ এর ব্যক্তিগত উদ্যোগে খিচুড়ি বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে কলেজ রোডের তালতলা এলাকায় শতাধিক পরিবারের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

তালতলা এলাকার হাসান গাজী বলেন, ‘বন্যার কারনে পানি উঠে যাওয়ায় আজ বাসায় রান্না বান্না হয়নি। তবে মেয়রের এলাকার সবাইকে খিচুড়ি দেয়ায় ছেলে মেয়ে নিয়ে দুপুরে পেট ভরে খেতে পারছি। খিচুড়ি না দিলে হওয়তো না খেয়েই থাকতে হতো।

পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন অহম্মেদ বলেন, ‘গত দুই দিনে এই এলাকাটি কয়েক দফায় প্লাবিত হয়েছে। আজ সব থেকে বেশি পানি ওঠায় এরা এখন অসহায় অবস্থায় রয়েছেন। দুপুরে আমি পরিদর্শনে এসে এই পরিস্থিতি দেখে তাৎক্ষনিক এদের জন্য খিচুড়ির ব্যবস্থা করেছি।

উল্লেখ্য, গত দুই দিনে তিন দফায় পটুয়াখালী শহর রক্ষা বাঁধের বেশ কয়েকটি পয়েন্ট থেকে পানি ঢুকে পটুয়াখালী শহরের অনেক এলাকা প্লাবিত হয়।

আব্দুস সালাম আরিফ/ইবি টাইমস

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পটুয়াখালীতে প্লাবিত এলাকায় পৌর মেয়রের খিচুড়ি বিতরণ

আপডেটের সময় ০১:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১