ভিয়েনা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

পিরোজপুরে পৌর কমিশনার আবুয়াল শিকদার গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
  • ৬৬ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুর পৌরসভার কাউন্সিলর আবুয়াল শিকদার (৫০) ওরফে আবু শিকদার কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত বরিবার (২৩ মে) রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পৌরসভার ২নং ওয়ার্ডের (কুমারখালী) কাউন্সিলর।

থানা পুলিশ সূত্র জানান, তিনি একটি হামলা ও সহিংসতা মামলার প্রধান আসামী।ওই মামলায় তাকে গ্রেফতার কার হয়েছে। তিনি ওই ওয়ার্ডের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিল নির্বাচিত হন।

জানা গেছে, কাউন্সিলর আবুয়াল শিকদারের ও তার ছেলে এম শিকদারের নেতৃত্বে ৮/১০ জনের একটি সন্ত্রাসী দল গত ০৩ মে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ শিকদার সহ ৩ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করে। এসময় হামলাকারীরা ৪টি মোটর সাইকেল ভাংচুর করে। ওই হামলায় আহত হন শহরের সাপ্লা্ই মোড় এলাকার তপন চন্দ্র শীলের ছেলে ছাত্রলীগ নেতা কৃষ্ণ চন্দ্র শীল (২৫)। আর এতে আহত ওই ছাত্রলীগ নেতার পিতা বাদী হয়ে গত ০৫ মে থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় কাউন্সিলর আবুয়াল শিকদারকে প্রধান আসামী করে ১০জনকে নামীয় ও আরো ৬ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন। তিনি পৌর সভার ২ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ছিলেন।

তবে পৌর বিএনপি’র সভাপতি মো. শহিদুল ইসলাম শহি জানান, আবু শিকদারকে (আবুয়াল শিকদার) দলীয় শৃঙ্খলা ও সস্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে দলের সুনাম ক্ষুন্নের কারনে অনেক আগেই দল থেকে বহিস্কার করা হয়েছে।

সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান মিলু ওই কাউন্সিলরকে গ্রেফতারের খবর নিশ্চিত করে জানান, তাকে ওই রাতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, কাউন্সিলর আবুয়াল শিকদার ও তার ছেলে এম শিকদারের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে একাধীক মামলা রয়েছে। কয়েকদিন আগে একই এলাকায় দায়িত্বে থাকা ৩ পুলিশের এসআই সহ ৭ পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগেও একটি মামলা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে পৌর কমিশনার আবুয়াল শিকদার গ্রেফতার

আপডেটের সময় ০৪:৩১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১