ভিয়েনা ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

চরফ্যাসন হাসপাতাল থেকে করোনার ৩,৪০০ ভ্যাকসিন ফেরৎ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • ১১৬ সময় দেখুন

চরফ্যাসন ( ভোলা) : চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ৩,৪০০ ভ্যাকসিন ফেরত দেয়া হয়েছে। প্রথম ডোজ ৮ হাজার ৬শ‘জনকে ভ্যাকসিন দেয়া হয়েছিল। এরপর কোন লোক না আসায় ৩,৪০০ ভ্যাকসিন ফেরত পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চরফ্যাসন স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০শয্যা থেকে ১শ উন্নিত করা হয়েছে। কিন্তু কার্যক্রম চলছে ৫০ শয্যার। ১শ‘ শয্যার ভবনে মার্চ/২০২০সালে কার্যক্রম পরিচালনা  চলছে। করোনা কালিন সময়ের বরাদ্দ থেকে ৩ লাখ টাকা সরকারি খাতে ফেরত দেয়া হয়েছে।

করোনার জন্যে চরফ্যাসন স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনের ব্যবস্থা রয়েছে। তার জন্যে খাবার হোটেল,  কোয়ারেন্টাইন, পরিস্কার পরিছন্নতা, উন্নত চিকিৎসার জন্যে প্রেরণ খরচ বাবত বরাদ্দ রয়েছে। কত টাকা বরাদ্দ হয়েছে তার হিসাব স্বাস্থ্য কর্মকর্তার কাছে নেই। তা ডিজি বরাবর রয়েছে বলে তিনি ইউরো বাংলা টাইমস কে জানান।

এই সকল সেক্টরে করোনা রোগি না থাকায় বা ভর্তি না হওয়ায় সরকারি খাতে ওই বরাদ্দ থেকে ৩ লাখ টাকা ফেরত দেয়া হয়েছে। ১৯টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। এ ছাড়াও চরফ্যাসন পৌরকর্তৃপক্ষ পৌরবাসীর জন্যে আলাদা আরো ৮টি অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিত রেখেছেন।

শুক্রবার হাসপাতালে সরেজমিন গিয়ে দেখা গেছে, ৫০শয্যা হাসপাতালে সীট ৫০টি থাকলেও ৮০জন রোগি ভর্তি রয়েছে। তার মধ্যে ২৫জন পরুষ ও ৫৫জন নারী রয়েছে। ৫০ রোগি বেডে থাকলেও ৩০জন নারী পুরুষ রয়েছে হাসপাতালের করিডরে।

ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের একান্ত প্রচেষ্টায় ২০১৮সালের মার্চে তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিম ১শ‘ শয্যার হাসপাতালের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাজ সম্পন্ন হয়েছে ২০২০সালের মার্চে।

এদিকে সরকারি নীতি মালায় রয়েছে। হাসপাতালে চতুর দিকে ২শ‘ গজের মধ্যে কোন ডায়গনষ্টিক সেন্টার বা অন্যকোন চিকিৎসা বিষয়ক কোন প্রতিষ্ঠান থাকতে পারবেনা। দেখা যায়, হাসপাতালের বাউন্ডারী ওয়ালের সাথেই কয়েকটি হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টার রয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নাকের ডগায় এই প্রতিষ্ঠান থাকলেও কোন প্রকার ব্যবস্থা নেয়া হচ্ছেনা বলে স্থানীয়দের অভিযোগ।

চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক বলেন, বরাদ্দের বিষয়টি আমি বলতে পারবনা। ডিজির কাছে পাওয়া যাবে। তবে ৩ লাখ টাকা ফেরত দেয়া হয়েছে।

জামাল মোল্লা/ইবি টাইমস

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসন হাসপাতাল থেকে করোনার ৩,৪০০ ভ্যাকসিন ফেরৎ

আপডেটের সময় ০২:৩৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১