ভিয়েনা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে ৩ উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা, টাঙ্গাইলে ব্যতিক্রমী কৃষিশিক্ষা ৪ কোটি টাকার ব্রিজ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ২০ গ্রামের মানুষ ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ সন্দ্বীপে বিএনপি নেতা আলমগীর ঠাকুরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ মাইন উদ্ধার, বিস্ফোরণের মুহুর্মুহু শব্দে কেঁপে উঠল মেহেরপুর জাতীয় পরিবেশ পদক লাভ করায় ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলরকে বিশেষ সম্মাননা প্রদান কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, জরুরি অবস্থা ঘোষণা চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

রোজিনাকে নিয়ে যা ঘটেছে তা দুঃখজনক, দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • ১৩৬ সময় দেখুন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে যা ঘটেছে, তা খুব দুঃখজনক। এ ব্যাপারে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অনেক প্রশ্নের জবাব দিতে হবে। এগুলো ফরেন মিনিস্ট্রিকে ফেস করতে হবে। গুটিকয়েক লোকের কারণে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বদনাম হচ্ছে। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে।

বৃহস্পতিবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোজিনা ইসলামের ঘটনাটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজ করা উচিত। অনেকে এটি নিয়ে আমাদের প্রশ্ন করবে। আমরা এ ধরনের ঘটনা চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সংবাদপত্র বান্ধব সরকার। এ সময়ে এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। আশা করি, রোজিনা ন্যায়বিচার পাবেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রোজিনাকে নিয়ে যা ঘটেছে তা দুঃখজনক, দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ১১:১৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১