ভিয়েনা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে তরুণীর মৃত্যুদণ্ড ! ২৯ অক্টোবর এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি ! দেবী মহিষাসুরমর্দিনীর রূপে পর্দায় ফিরছেন ইন্দ্রানী দেশে-বিদেশে ষড়যন্ত্রের অভিযোগ পতিত সরকারের দোসরদের বিরুদ্ধে: রিজভী শৈলকুপায় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ঝালকাঠিতে শিশুদের বই পড়ার আগ্রহ বাড়াতে ‘পড়া-খেলা উৎসব’ ঝালকাঠিতে ইলিশ রক্ষা অভিযানে ২৬ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ছাড় নয়: প্রতিমন্ত্রী টুকু সোয়া ৩ ঘণ্টার চেষ্টায় টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে নেই আলজারি জোসেফ, বিশ্রামে শাই হোপ

ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৩২ সময় দেখুন

ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর-রশিদুজ্জামান মিল্লাত

ইবিটাইমস ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে বিশ্বমানের নতুন বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, ঢাকার তৃতীয় টার্মিনাল চালু হওয়ার পর আগামী ১০ বছর বিমান চলাচলের চাহিদা মেটানো সম্ভব হবে। এরপর দেশের জন্য বিশ্বমানের আরেকটি বিমানবন্দর প্রয়োজন হবে। সেই বিমানবন্দরটি যাতে ময়মনসিংহের ত্রিশালে নির্মাণ করা যায়, সে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন তিনি।

একই সঙ্গে দেশের বিমান বহরে ২০০টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এর মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা এবং নতুন রুট চালুর সুযোগ তৈরি হবে।

রোববার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের একটি হোটেলে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

বিমানমন্ত্রী বলেন, উড়োজাহাজ কেনার বিষয়ে বিরোধীদলসহ বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হচ্ছে। তবে নতুন উড়োজাহাজ সংগ্রহের ক্ষেত্রে সময়ের বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০৩১ সাল থেকে নতুন উড়োজাহাজ আসা শুরু হবে। এ সময়ের মধ্যে বর্তমানে ব্যবহৃত অনেক উড়োজাহাজ অবসরে চলে যেতে পারে।

মন্ত্রী বলেন, ভবিষ্যতের চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখতে বড় উড়োজাহাজ বহর গড়ে তোলা প্রয়োজন। এ জন্য কমপক্ষে ২০০টি উড়োজাহাজের বহর তৈরির পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কানাডা, চীনসহ বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনার সুযোগ বাড়ানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ময়মনসিংহ বিভাগের উন্নয়ন প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এ বিভাগের উন্নয়ন ধাপে ধাপে এগিয়ে নিতে হবে। এ জন্য সময় ও ধৈর্য প্রয়োজন। পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছেন, তা বাস্তবায়নে শিক্ষার্থীসহ সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি নির্দেশনা দিয়েছেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, দেশে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। সরকার দায়িত্বে থাকাকালে শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে ফলাফল পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তাই তাদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা প্রয়োজন।

ময়মনসিংহে সাংবাদিকদের জন্য সুযোগ-সুবিধাসম্পন্ন একটি তথ্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। সেখানে সাংবাদিকদের জন্য বিভিন্ন সুবিধা ও বিনোদনের ব্যবস্থা থাকবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এ ধরনের তথ্য কমপ্লেক্স স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করা এবং ফ্লাইওভার নির্মাণের বিষয়েও বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠানে সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, আবু ওয়াহাব আকন্দ, লুৎফুল্লাহেল মাজেদ, মসিকের নির্বাহী প্রধান সুমনা আল মজিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য দেন।

পরে অতিথিরা জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানটির দ্বিতীয় অধিবেশন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ঢাকা/এসএস

জনপ্রিয়

ইরানে তরুণীর মৃত্যুদণ্ড !

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত

আপডেটের সময় ১০:৪৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬