ভিয়েনা ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনিয়মিত অভিবাসীদের বহিষ্কারে ইইউর নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ঠুনকো অজুহাতে গ্রেপ্তার ভালো লক্ষণ নয়: সেলিম উদ্দিন ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম সরকারি কাজে বাধা, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি, বিক্ষোভে উত্তাল দিল্লি ! সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ জব্দ করা পশ্চিমা কোম্পানির সম্পদ ফেরত দেওয়া হতে পারে: পুতিন গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪টি মদের গুদাম সিলগালা নিহতের মরদেহ সড়কে রেখে বগুড়ায় স্বজনদের বিক্ষোভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পদত্যাগপত্রে যা লিখেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৩৬ সময় দেখুন
ইবিটাইমস ডেস্কঃ রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, সম্পূর্ণ ‘সজ্ঞানে ও স্বেচ্ছায়’ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১লা অক্টোবর)  বেলা পৌনে দুইটার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। ইতিমধ্যে জাতীয় সংসদ সচিবালয় তাঁর আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।
স্পিকারকে দেওয়া পদত্যাগপত্রে ফেরদৌসী আহমেদ লিখেছেন, ‘মাননীয় স্পিকার, আমি ফেরদৌসী আহমেদ, ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। অতএব, বিনীত প্রর্থনা এই যে আমার পদত্যাগপত্রটি গ্রহণ করে পদত্যাগ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।’ এর বাইরে পদত্যাগপত্রে আর কিছু লেখেননি ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বর্ষা আহমেদ বৃষ্টি/ইবিটাইমস/এম আর 
জনপ্রিয়

অনিয়মিত অভিবাসীদের বহিষ্কারে ইইউর নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পদত্যাগপত্রে যা লিখেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

আপডেটের সময় ০৪:৪৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬