ভিয়েনা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানো ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝালকাঠিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের পেয়ারা চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

এ সময় ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাউছার হোসেন, পৌর প্রশাসক জুলিয়া সুকায়না, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

র‍্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের পেয়ারা চত্বর থেকে শুরু হয়ে শহরের ফায়ার সার্ভিস মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপস্থিতদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। পরে তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।

বিভাগীয় কমিশনার বলেন, শহর পরিষ্কার রাখতে বিভিন্ন দোকানের মালিক ও কর্মচারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবেশ সুরক্ষা করা সবার দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

আপডেটের সময় ০৩:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬