ভিয়েনা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ঝিনাইদহে ব্যবসায়ী বরুন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন ঝিনাইদহে নিখোঁজ ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করবেন ট্রাম্প! খালেদা জিয়ার জন্মদিন আজ চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ঝিনাইদহে ব্যবসায়ী বরুন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৬ সময় দেখুন

শনিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিহতের ভাই অরুণ ঘোষ।

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহে ব্যবসায়ী বরুন ঘোষ হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা এবং তার জমি বিক্রির পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিহতের ভাই অরুণ ঘোষ।

সংবাদ সম্মেলনে অরুণ ঘোষ অভিযোগ করেন, ২০২৪ সালের ৯ জানুয়ারি সন্ধ্যায় ঝিনাইদহ শহরের হামদহ ঘোষপাড়া মোড়ে তার ভাই বরুন ঘোষকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী টুম্পা রানী ঘোষ বাদী হয়ে হত্যা মামলা করেন।

অরুণ ঘোষের দাবি, বর্তমানে টুম্পা রানী ঘোষ আসামিদের সঙ্গে যোগসাজশ করে মামলাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে নিহত বরুন ঘোষের জমি আইনবহির্ভূতভাবে বিক্রিরও চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অরুণ ঘোষ বলেন, ‘আমার ভাই হত্যার সঠিক বিচার যেন না হয়, সে জন্য টুম্পা রানী ঘোষ নানা পাঁয়তারা করছেন। তিনি আসামিদের সঙ্গে যোগসাজশ করছেন। এমনকি আমার বিরুদ্ধেও বিভিন্ন ধরনের বদনাম ছড়ানো হচ্ছে।’

তিনি আরও অভিযোগ করেন, তার ভাইয়ের জমি আইনবহির্ভূতভাবে বিক্রি করে অর্থ আত্মসাতের চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি জমি বায়না করে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে। এসব জমির ক্রেতারা এরই মধ্যে জমি দখলে নিয়ে গাছপালা কেটে নিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

অরুণ ঘোষ বলেন, মামলার সুষ্ঠু বিচার এবং নিহত বরুন ঘোষের নাবালিকা মেয়ের ভবিষ্যতের কথা বিবেচনা করে তার সম্পত্তি যাতে বিক্রি করা না যায়, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে অরুণ ঘোষের স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে ব্যবসায়ী বরুন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন

আপডেটের সময় ১২:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬