ভিয়েনা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে ৩ উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা, টাঙ্গাইলে ব্যতিক্রমী কৃষিশিক্ষা ৪ কোটি টাকার ব্রিজ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ২০ গ্রামের মানুষ ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ সন্দ্বীপে বিএনপি নেতা আলমগীর ঠাকুরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ মাইন উদ্ধার, বিস্ফোরণের মুহুর্মুহু শব্দে কেঁপে উঠল মেহেরপুর জাতীয় পরিবেশ পদক লাভ করায় ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলরকে বিশেষ সম্মাননা প্রদান কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, জরুরি অবস্থা ঘোষণা চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৪৬ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : মানবিক উদ্যোগ নিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, দরিদ্র পরিবার এবং এতিমখানা ও হাফেজি মাদ্রাসার পাশে দাঁড়িয়েছে কাঠালিয়া প্রেসক্লাব। সংগঠনটির উদ্যোগে হুইলচেয়ার, ঢেউটিন, সেলাই মেশিন ও বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান।

অনুষ্ঠানে চারজন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে হুইলচেয়ার দেওয়া হয়। এছাড়া আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে একজন নারীকে দেওয়া হয় একটি সেলাই মেশিন।

চিংড়াখালী দরবার শরিফের এতিমখানা ও হাফেজি মাদ্রাসার জন্য চারটি বৈদ্যুতিক পাখা এবং দুই ব্যক্তিকে তিন বান্ডিল ঢেউটিন দেওয়া হয়।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের আত্মনির্ভরশীল করে তুলতে সহযোগিতা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব

আপডেটের সময় ১২:৫৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬