ভিয়েনা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা লালমোহনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান লালমোহনে অপরিকল্পিত বাড়িঘরে বাধাগ্রস্ত পানি নিষ্কাশন, আমন আবাদে ভোগান্তি লালমোহনে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের নতুন কমিটি, সভাপতি শাহীন-সম্পাদক রাহাত সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ রোটারি ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে টিফিন টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন বাবার আদর্শে মাদ্রাজের খেটে-খাওয়া মানুষের পাশে সায়েম মালতিয়া লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

পরকীয়ার অভিযোগে অভিযুক্ত ছাত্রদল নেতাকে অব্যাহতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৬৫ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগে আলোচিত লালমোহন উপজেলার চরউমেদ ইউনিয়ন (গজারিয়া) ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ বেপারীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভোলা জেলা শাখা।

শুক্রবার (৩১ জুলাই) ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভোলা জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমোহন উপজেলার ৭নম্বর পশ্চিম চরউমেদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ বেপারীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এর আগে ভোলার লালমোহনে শরীফ বেপারীর বিরুদ্ধে এক ব্যবসায়ীর স্ত্রীকে কেন্দ্র করে পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মধ্যমে বেশ সরগরম ছিল বেশ কয়েকদিন।

এদিগে ভুক্তভোগী টুটুল কয়েক জায়গায় দাবি করেছেন, ২০২৩ সালে বিয়ের পর থেকেই শরীফ বেপারীর সঙ্গে তার স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। নিয়মিত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে তাদের সম্পর্ক গভীর হয়। প্রতিবাদ করলে শরীফ বেপারী তাকে ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এদিকে সাংবাদিকদের হাতে আসা কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটে শরীফ বেপারী নামে ব্যবহৃত একটি অ্যাকাউন্ট থেকে টুটুলের স্ত্রীকে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠানোর বিষয়টি সামনে আসে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে লালমোহন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিজাম উদ্দিন বাবু বলেন, অভিযোগের বিষয়ে সংগঠন তদন্ত করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে । এরই ধারাবাহিকতায় ভোলা জেলা ছাত্রদল শরীফ বেপারীকে আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে পৌঁছান ।

তবে উল্লেখ্য, শরীফ বেপারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয় রাজনৈতিক মহলে এই সাংগঠনিক সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অনেকের মতে, অভিযোগের পর জেলা ছাত্রদলের এ পদক্ষেপ সংগঠনের শৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পরকীয়ার অভিযোগে অভিযুক্ত ছাত্রদল নেতাকে অব্যাহতি

আপডেটের সময় ০৩:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬