ভিয়েনা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১২:২০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৮ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে প্রায় ৫ কোটি ৩ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩ টার দিকে লালমোহন কোস্টগার্ড আউটপোস্ট বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে উপজেলার বদরপুর ধুমকেতু আবাসন সংলগ্ন এলাকায় সন্দেহজনক ৩ টি গুদাম তল্লাশি করে প্রায় ৫ কোটি ৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ১৪ লাখ ৩৮ হাজার ১৪২ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।জব্দকৃত কারেন্ট জাল ভোলা জেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে বিনষ্ট করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

আপডেটের সময় ০৩:১২:২০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬