ভিয়েনা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৪৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ভোক্তা পর্যায়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বিদ্যমান দাম থেকে ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির একটি সিলিন্ডারের দাম এক হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে এক হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার রমনায় কমিশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই দাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন।

এসময় চেয়ারম্যান জানিয়েছেন, আরামকোর জুলাই মাসের সৌদি সিপির ভিত্তিতে এলপিজির দাম কমানো হয়েছে। ঘোষণা অনুযায়ী, অটো গ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে ১৬ টাকা ৫৩ পয়সা কমিয়ে প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা করেছে বিইআরসি। তবে সরকারি এলপিজির দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সা অপরিবর্তিত রাখা হয়েছে।

তিনি জানান, এলপিজি ৫.৫ কেজি, ১২.৫ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২২ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি ও ৪৫ কেজি ধারণক্ষমতার সিলিন্ডারে বাজারজাত করা হয়। এখন থেকে বিইআরসি’র গ্রাহক পর্যায়ে গ্যাস ভর্তি সিলিন্ডারের দাম হবে যথাক্রমে ৭০০ টাকা, এক হাজার ৫৯১ টাকা, এক হাজার ৯১০ টাকা, দুই হাজার ৩৭ টাকা, দুই হাজার ২৯১ টাকা, দুই হাজার ৫৪৬ টাকা, দুই হাজার ৮০১ টাকা, তিন হাজার ১৮৩ টাকা, তিন হাজার ৮১৯ টাকা, চার হাজার ২০১ টাকা, চার হাজার ৪৫৬ টাকা এবং পাঁচ হাজার ৭২৯ টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ জুন থেকে কার্যকর হওয়া এলপিজি’র দাম ছিল যথাক্রমে ৮৬৪ টাকা, এক হাজার ৯৬৩ টাকা, দুই হাজার ৩৫৬ টাকা, দুই হাজার ৫১৩ টাকা, দুই হাজার ৮২৭ টাকা, তিন হাজার ১৪১ টাকা, তিন হাজার ৪৫৫ টাকা, তিন হাজার ৯২৭ টাকা, চার হাজার ৭১২ টাকা, পাঁচ হাজার ১৮৩ টাকা, পাঁচ হাজার ৪৯৭ টাকা এবং সাত হাজার ৬৮ টাকা।

এদিকে প্রতি টন প্রোপেন ৫৮০ মার্কিন ডলার এবং বিউটেন ৬০০ মার্কিন ডলারে বিক্রির নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
ঢাকা/এসএস

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

আপডেটের সময় ০২:৩২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬