ভিয়েনা ০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

গ্রিসে ফিলিস্তিনি নাগরিক গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৮৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ফিলিস্তিনি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গ্রিস। তার বিরুদ্ধে ইসলামপন্থী আন্দোলন হামাসের সঙ্গে যোগাযোগ ও ‘সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনার’ অভিযোগ রয়েছে। শনিবার গভীর রাতে পুলিশ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৩৭ বছর বয়সী ওই ব্যক্তিকে শনিবার ক্রিট দ্বীপ থেকে গ্রেফতার করা হয়। সেখানে তিনি একটি হোটেলে কাজ করতেন।

এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধে সাইপ্রাসে গ্রেফতার হওয়া কয়েকজন ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ ছিল।

এ ছাড়া তিনি হামাসের কাছ থেকে প্রশিক্ষণও নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ক্রিটে পৌঁছানোর কথা থাকা একটি ইসরাইলি প্রমোদতরীকে ওই ব্যক্তি লক্ষ্যবস্তু করতে চেয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানায়, এথেন্সের কেন্দ্রীয় এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তিনি। পুলিশ তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বোমা তৈরি করার রাসায়নিক বস্তু পেয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গ্রিসে ফিলিস্তিনি নাগরিক গ্রেফতার

আপডেটের সময় ০৪:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬