ভিয়েনা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় বজ্রপাতে রোজিনা খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রোজিনা খাতুন ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, দুপুরে নিজ বাড়িতে গৃহস্থালির কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আপডেটের সময় ০৩:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬