ভিয়েনা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন, ব্যবসায়ীকে অর্থদণ্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মো. ফারুক নামে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুমারখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ওই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০২৩ এর ৪ ধারায় এই অর্থদণ্ড প্রদান করা হয়। কারণ অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং ভাঙনসহ নানা পরিবেশগত ঝুঁকি তৈরি হয়। নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন, ব্যবসায়ীকে অর্থদণ্ড

আপডেটের সময় ১২:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬