ভিয়েনা ১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৯ অক্টোবর

দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করলে ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১১৬ সময় দেখুন

দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইবিটাইমস ডেস্ক : দেশের বাইরে থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের ট্রেনিং সেন্টারে ১০৪তম ব্যাচের রিক্রুট অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বিজিবির। দেশের তিন পার্বত্য অঞ্চল ব্যতীত ৬১ জেলায় ৩৭ হাজার ৪৫৩ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই স্বাধীনতাত্তোর সবচেয়ে বেশি বিজিবি সদস্য রিক্রুট করা হলো এবার।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করা হলে কাউকে ছাড় দেয়া হবে না। এ সময় বিদেশে পলাতক আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, বাইরে থেকে বক্তব্য না দিয়ে সাহস থাকলে দেশের ভেতরে এসে কথা বলুন।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আরকান আর্মির ছোড়া গোলা প্রায়ই বাংলাদেশে এসে পড়ছে। তবে আরকান আর্মিরা অবৈধ হওয়ায় তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই বাংলাদেশের।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করলে ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটের সময় ১১:৫৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬