ভিয়েনা ০৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

গোপালপুরে নির্বাচন অফিসে হামলা-ভাংচুর, নির্বাচন অফিসারসহ আহত ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ১৬০ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাচন অফিসে বিএনপি নেতাকর্মীদের হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, ডেটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেন এবং স্ক্যানিং অপারেটর সুমন আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর দুপুরে জেলা নির্বাচন অফিসার ও টাঙ্গাইলের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে বিএনপির প্রায় ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী হঠাৎ করে নির্বাচন অফিসে প্রবেশ করে উপজেলা নির্বাচন অফিসারের ওপর হামলা চালায়। পরে অফিসের আরও দুইজন স্টাফকেও মারধর করা হয়। এসময় অফিসে ভাংচুর চালানো হয় এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে ফেলা হয়। বাইরে অবস্থান করছিলেন আরও শতাধিক নেতাকর্মী।

গোপালপুর উপজেলা নির্বাচন অফিসের সহকারী নির্বাচন কর্মকর্তা আবু রায়হান বলেন, “উপজেলা নির্বাচন অফিসারসহ তিনজন আহত হয়েছেন। সম্প্রতি কিছু দালালচক্রের অনিয়ম ঠেকানোর কারণে হয়তো এই হামলা হয়েছে বলে ধারণা করছি।”

জেলা নির্বাচন অফিসের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “আমি ঘটনাস্থলে আছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সরকারি অফিসে হামলা ও কর্মকর্তার গায়ে হাত তোলার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

অন্যদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত অভিযোগ করেন, “নির্বাচন অফিসার নানা অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত। এ বিষয়ে ভুক্তভোগীদের নিয়ে আমরা অফিসে গেলে তিনি দুর্ব্যবহার করেন।”

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “সরকারি অফিসে ভাংচুরের ঘটনা ঘটেছে। যদি নির্বাচন অফিসারের বিরুদ্ধে অভিযোগ থাকত, তাহলে লিখিতভাবে দেওয়া যেত। নির্বাচন অফিসারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গোপালপুরে নির্বাচন অফিসে হামলা-ভাংচুর, নির্বাচন অফিসারসহ আহত ৩

আপডেটের সময় ১১:৩৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫